ছাত্রদের কাছে আবেদন, তারা যেন খারাপ রাজনীতিতে জড়িত না হয় - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদের কাছে আবেদন, তারা যেন খারাপ রাজনীতিতে জড়িত না হয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৬, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৬, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

খারাপ রাজনীতিতে জড়িত না হতে ছাত্রদের কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ। রোববার আবরার হত্যা মামলার রায় ঘোষণার পর হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

হত্যা মামলায় রায়ে সন্তোষ প্রকাশ করে মোহাম্মদ বরকত উল্লাহ বলেন, ‘আজকের রায়ে আমরা আপাতত সন্তুষ্ট। রায়টি যাতে দ্রুত কার্যকর করা হয় সরকারের কাছে সেই আবেদন জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বাবা-মায়েরা খুব কষ্ট করে ছেলে-মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠায়। এখানে তো বাবা-মায়ের কোনো দোষ নেই। তাদের তো লেখাপড়া করার জন্য পাঠানো হয়েছে। এখন ছেলে-মেয়েরা এসে যদি বিভিন্ন প্রলোভনে পরে নষ্ট হয়ে যায়, তখন তো বাবা-মায়েরাও কষ্ট পেয়ে থাকে।’

বরকত উল্লাহ বলেন, ছাত্রদের কাছে আমার আবেদন থাকবে, তারা যেন এ সমস্ত খারাপ রাজনীতিতে জড়িত না হয়।’ এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৫ জনের যাবজ্জীবন বহাল রাখা হয়েছে।

বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ