ছাত্রলীগের অপকর্মের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগের অপকর্মের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৭, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৭, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা, ছাত্রলীগের ছত্রছায়ায় বেড়ে ওঠা প্রলয় গ্যাংয়ের উদ্ভব ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের ‘সিরিজ অপকর্মের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাবি ছাত্রদল।

সোমবার (২৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে কার্জন হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো কোনো গ্যাংস্টার সংস্কৃতির জন্ম হয়নি। কিন্তু ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখার জন্য এই গ্যাং সংস্কৃতির জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিগত ১৫ বছর ধরে তাদের পেশীশক্তির মাধ্যমে সকল অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এসব অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানায় এবং সকল সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। এ ছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলসহ সকল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করার জোর দাবি জানাই।

তিনি বলেন, আমরা ছাত্রলীগের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় অচিরেই সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করব ইনশাআল্লাহ।

সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া সংগঠন ছাত্রলীগের একটি নব্য সন্ত্রাসী সংগঠন হচ্ছে প্রলয় গ্যাং, যা সাধারণ শিক্ষার্থীদের নিপীড়ন সেল। ছাত্রলীগ তাদের অতীত ঐতিহ্যগত সন্ত্রাসী কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত রেখেছে। চাঁদাবাজি, ছিনতাই, টেণ্ডারবাজি, সিট বানিজ্য, ভর্তি বানিজ্য ও মাদককারবারি ইত্যাদি কর্মকাণ্ডের কারণে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ঘৃণ্য সংগঠনে পরিণত হয়েছে।

এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মাসুম বিল্লাহ (এফএইচ হল), মাসুম বিল্লাহ (এফআর হল), তরিকুল ইসলাম তারিক, নাছির উদ্দিন শাওন, সাদ্দাম হোসেন, রাজু আহমেদ, হান্নান তালুকদার, ইউসুফ হোসেন খান, সুপ্রিয় দাস শান্ত, নাজমুস সাকিব, সৈকত মোর্শেদ, মাহবুব আলম শাহিন, আজিজুল হক, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক ও বিভিন্ন হল সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ