ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিল শুরু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:০৬, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিল শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শতাব্দীর ঐতিহ্যবাহী আধ্যাত্মিক মারকাজ ছারছীনা দরবার শরীফের ১৩৫তম তিন দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিল শুরু হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলা আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) এর জিকিরের তা’লীম পরিচালনা ও গুরুত্বপূর্ণ নসিহতের মাধ্যমে এ মাহফিল শুরু হয়।

তিন দিনব্যাপী মাহফিলে প্রত্যহ ফজর ও মাগরিবের পর হযরত পীর ছাহেব কেবলা গুরুত্বপূর্ণ তা’লীম প্রদান করবেন। এছাড়াও ছেলছেলার দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও ছারছীনা আলিয়া ও দ্বীনিয়া মাদরাসার আসাতিজায়ে কেরামগণ বিষয়ভিত্তিক আলোচনা করবেন।

সোমবার (১ ডিসেম্বর) জোহরের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পীর ভাই, মুহিব্বীনসহ ধর্মপ্রাণ মুসলমানগণ মাহফিল ময়দানে বিভিন্ন রিজার্ভ যানবাহনের মাধ্যমে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মাহফিলে আসার জন্য রিজার্ভ বাস, লঞ্চ, ট্রলার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে আসার জন্য পথিমধ্যে রয়েছেন।
বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ