জনগনের পাশে থেকে সেবা করতে চাই- পারভিন হক সিকদার এমপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগনের পাশে থেকে সেবা করতে চাই- পারভিন হক সিকদার এমপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৪, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৪, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য পারভিন হক সিকদার বলেছেন জনগনের পাশে থেকে সেবা করতে চাই। আমার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা ন্যাশনাল ব্যাংকের প্রায়ত চেয়ারম্যান জয়নুল হক সিকদার সারা জীবন এদেশের গরীব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করেছেন। তিনি জনগনের কল্যাণের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, মসজিদ মাদ্রাসা ,ব্যাংক সহ নানা মুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন । আমরাও তার সে ধারাবাহিকতা বজায় রেখে জনগনের পাশে থেকে মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। তিনি শনিবার সকাল সাড়ে ১১টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্ত্তিকপুর এলাকায় গরীব দুঃখী মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরন কালে এ সব কথা বলেছেন। পারভিন হক সিকদার জেলার ৬টি উপজেলার ১৪টি স্পটে কমপক্ষে ৫০ লাখ টাকা ঈদ শুভেচ্ছা উপহার বিতরন করেছেন। এ সময় তার সাথে ছিলে তাঁর স্বামী মোঃ সালাহ উদ্দিন খান,ডামুড্যা উপজেলা পরিষদেও চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, সিকদার পরিবারের সদস্য রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান বিল্পব সিকদার,তার ব্যক্তিগত সহকারী রাকিব হাসান,সিকদার পরিবারের সদস্য জেলা শেখ রাশেল শিশু কিশোর পরিষদের সভাপতি স্বজল সিকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডর আঃ রাজ্জাক সরদার, সিকদার পরিবারের সদস্য আঃ মান্নান সিকদার, ন্যাশনাল ব্যাংক শরীয়তপুর শাখার ব্যবস্থাপক আকরাম হোসেনসহ স্থানীয় যুবলীগ,ছাত্রলীগ সহ দলীয় নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ