জনপ্রতিনিধিদের অফিসে ঢুকতে দেননি বিএনপি নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনপ্রতিনিধিদের অফিসে ঢুকতে দেননি বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়নে পরিষদে কোনো নির্বাচিত প্রতিনিধিকে ঢুকতে দেননি বিএনপি নেতাকর্মীরা। রোববার (১৮ আগস্ট) প্রথম কর্মদিবসে জেলার সব প্রতিষ্ঠানের সামনে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাদের ঢুকতে বাধা দেন।

জেলা বিএনপির আয়োজনে সকাল থেকে বিএনপি নেতারা অবস্থান নেন বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সামনে।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর নাসিম খান, ছদরুল ইসলাম ডাম্বেল, সাজ্জাদ হোসেন সোহাগসহ দলীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশে এখনো ষড়যন্ত্র চলছে। ভোটারবিহীন পেশিশক্তির মাধ্যমে স্থানীয় সরকার-জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিটি করপোরেশনের মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কমিশনার ও মেম্বাররা বিপ্লব ঘটিয়ে পরিষদে বসার চেষ্টা করছেন। আমরা বলতে চাই, বিজয় হয়েছে ছাত্র-জনতার। ভোটারবিহীন জনপ্রতিনিধি চেয়ারে বসতে পারবেন না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ