জরুরি বৈঠকে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জরুরি বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়।

জানা গেছে, তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক চলছে। লন্ডন থেকে স্কাইপে তিনি এ বৈঠকে সভাপতিত্ব করছেন। কয়েক বছর পর এটি প্রথম সশরীরে স্থায়ী কমিটির বৈঠক।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান সশরীরে উপস্থিত রয়েছেন। এ ছাড়া আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু সালাউদ্দিন আহমেদ আনলাইনে যুক্ত রয়েছেন।

এদিকে টানা ২৬ দিন বন্ধ থাকার পর সকালেই খুলেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। মঙ্গলবার (০৬ ‍আগস্ট) সকাল ৭টায় কার্যালয়ের তালা খোলা হয়।

বিএনপি কার্যালয়ের অফিস কর্মী সোলায়ান জানান, সকালে তালা খুলে অফিস কর্মীরা পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। তিনি বলেন, ‘সকালে অফিসের প্রধান গেট খোলা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকায় অফিসে অনেক ধুলোবালি জমেছে। এগুলো পরিষ্কারের কাজ চলছে। ঘণ্টাখানেক পর নেতারা আসবেন ‘

সরেজমিন গিয়ে কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।

বিএনপি কর্মী খুলনার শফিক উদ্দিন বলেন, ‘সকাল ৮টায় নিজের ঘরে এসেছি। খুনি সরকার আমাদের ঘরবাড়ি সব দখল করে রেখেছিল। আজকে আমরা দখলমুক্ত করেছি। ওরা পালাইছে।’

রামপুরার গার্মেন্টস কর্মী নিলফামারীর সাজিদা খাতুন কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন রাতের অন্ধকারে নাটক করে হিন্দি সিনেমার স্টাইলে বিএনপি অফিসে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়েছে। গণমাধ্যমে বলেছে যে, এখানে নাকি বোমা-ককটেল পাওয়া গেছে। আসলে গোয়েন্দারা সরকারের তল্পিবাহক হয়ে এসব নাটক করেছে। নাটকের প্রধান পরিচালক এখন দেশ থেকে পালিয়েছে ‘

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, মহাসচিব এখন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক করবেন। এরপর সেখান থেকে নেতাদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ