জাগ্রত চেতনাকে আর বিভক্ত করা যাবে না: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাগ্রত চেতনাকে আর বিভক্ত করা যাবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১২, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১২, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শতাব্দীর প্রাচীন এই উৎসব যুগ যুগ ধরে হয়ে আসছে। এই উৎসবের দরজা কখনো বন্ধ থাকেনি। আমরা এই উৎসবের বেদীতে দাঁড়িয়ে এখানে একেকজন একেক ধর্মের হতে পারি, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম কিন্তু আমরা তো একই ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে আছি।

শনিবার (১২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, একই আলো বাতাস জলের মধ্যে অবগাহন করি। এই অবগাহনের মধ্য দিয়ে আমাদের ঐশ্বিক চিন্তা জাগ্রত হয়েছে। জাগ্রত চেতনাকে বিভাজনের রেখা দিয়ে আর বিভক্ত করা যাবে না। শুধু নিজের স্বার্থের জন্য ওরা জঙ্গি, ওরা সাম্প্রদায়িক যে বিভেদ রেখা তৈরি করা হয়েছিল সেটা আর করতে পারবে না।

তিনি বলেন, যারা বিবাদের বাণী শুনিয়েছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যাক্তি স্বার্থে শুনিয়েছে। আমাদের এই জমাট অটুট বন্ধনকে নষ্ট করার জন্য বলেছে। হাজার বছর ধরে আমরা একসাথে এদেশে বাস করছি। বৌদ্ধদের আমল, হিন্দুদের আমল, মুসলমানদের আমল। বিভিন্ন আমল থাকতে পারে কিন্তু এই উৎসবের কোন আমল ছিল না। ছিল মহামিলনের একটি জায়গা, একটি প্রাঙ্গণ। সেই প্রাঙ্গন যাতে কেউ বিনষ্ট না করতে পারে আমাদের সবাইকে সেদিকে সজাগ থাকতে হবে।

বিএনপি নেতা বলেন, আজ সবাই একসাথে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই দুর্গাপূজার উৎসবকে আরো বেশি উন্মুক্ত আরো বেশি প্রাণের তোলায় উদ্বেলিত করার জন্য প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ মিলে পাহারা দিচ্ছে যাতে কোন কুচক্রী মহল তাদের উদ্দেশ্য সাধন করতে না পারে। অন্তর্বর্তী সরকার এই উৎসবকে আরো আনন্দদায়ক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সহায় হয়েছে এবং হবেন।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদলের নেতা মাসুদুর রহমান ও রাজু আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ