জাজিরায় ৪০০ শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাজিরায় ৪০০ শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের জাজিরায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪০০ জন অসহায় শ্রমিকের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে এ কম্বল বিতরণ করা হয়। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কম্বল বিতরন করেন জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদার।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা ভাইস-চেয়ারম্যান আঃ জব্বার আকন, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ