জাজিরার নাওডোবায় ইউএনডিপির গ্রাম আদালতসক্রিয়করন প্রকল্প পরিদর্শন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাজিরার নাওডোবায় ইউএনডিপির গ্রাম আদালতসক্রিয়করন প্রকল্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২১, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২১, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি : রোববার সকালে জাজিরা উপজেলার ১১ নং নাওডোবা ইউনিয়ন ও মূলনা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন ৩য় পর্যায়ে প্রকল্পের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএনডিপির প্রজেক্ট এনালিষ্ট মোঃ শাহাদাত হোসেন। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন ৩য় পর্যায়ে প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আল ফারুক গাজি। বাংলাদেশ সরকারের অর্থায়নে ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরী সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমব্য় মন্ত্রনালয়ের অধিনে পরিচালিত স্থানীয় পর্যায়ে ন্যায় বিচাার নিশ্চিত কল্পে গ্রাম আদালত সক্রিয়করন তয় পর্যায়ে প্রকল্পের সঠিক ব্াস্তবায়নে ইউপি চেয়ারম্যান সচিব, হিসাব সহকারী ও ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং চলমান অগ্রগতির বিষয়ে নাওডোবা ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রজেক্ট এনালিস্ট বলেন, গ্রাম আদালতের অন্যতম উদ্দেশ্য হলো ছোট খাট ব্যাপারে উচ্চ আদালতের মামলারজট কমানো এবং গ্রামীন প্রান্তিক জনগোষ্টির বিচারিক সেবা প্রাপ্তি নিশ্চিত করা। এ জন্য ইউনিয়ন পরিষদের সকল প্রতিনিধিদের আরো বেশি দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।এবং প্রচারনা বৃদ্ধি করতে হবে। তাহলেই ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করন করা সম্ভব হবে। মতবিনিময় শেষে তিনি গ্রাম আদালত এজলাস পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর ঢালি, ইউপি সদস্য বৃন্দ, ইউপি সচিব ও হিসাব সহকারী ,সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকগন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ