জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি : ব্যারিস্টার অসীম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৪, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি : ব্যারিস্টার অসীম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ ১২:৩৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতির এই ক্রান্তিলগ্নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অনেক বেশি জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনায় রোববার (৩০ নভেম্বর) বাদ এশা সিটি আইডিয়াল মাদ্রাসায় দোয়া মাহফিল ও এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার অসীম বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আজ কিছুটা উন্নতি হলেও এখনো তিনি শংকামুক্ত নন। তিনি বেগম খালেদা জিয়ার পুরোপুরি সুস্থতা কামনায় সকলের নিকট দোয়ার আবেদন জানান।

তিনি বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অনেক বেশি জরুরি। বেগম খালেদা জিয়া সারাটা জীবন দেশের জন্য কাজ করেছেন। গণতন্ত্রের জন্য পুরো জীবনটাকেই উৎসর্গ করে দিয়েছেন। তার চিন্তা চেতনায় শুধুই ছিল দেশের কল্যাণ, এই জাতির কল্যাণ। এ রকম একজন সাচ্চা দেশপ্রেমিক নেত্রীর বেঁচে থাকাটা বড্ড বেশি প্রয়োজন। পুরো দেশের মানুষ তার এই অসুস্থাকে কেন্দ্র করে যেভাবে এক হয়ে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছেন, তা সত্যিই আমাদের অনেক বেশি আবেগাপ্লুত করেছে। তার অসুস্থতায় পুরো জাতি আজ উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে আছে।

ব্যারিস্টার অসীম আরও বলেন, আমরা বিশ্বাস করি, সকলের দোয়ায় বেগম খালেদা জিয়া অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। দোয়া মাহফিলে ধানমন্ডি থানা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ