জাতীয় ঐক্য সময়ের দাবি : এনডিপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ৯, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ৯, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ

৯ জুলাই ২০২৩ রবিবার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত ও ষড়যন্ত্র বেড়েই চলেছে। একে অপরের বিরুদ্ধে নগ্নভাবে কাদাছুড়াছুড়ি চলছে।মহান স্বাধীনতার ৫২ বছর পরেও জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হতে ব্যার্থ হচ্ছি।আমাদের অনৈক্যকে কাজে লাগাচ্ছে অসাধু সিন্ডিকেট, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা।বাজারে কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্থিতিশীলতায় সাধারণ মানুষ যখন দিশেহারা তখন আমরা ক্ষমতায় যাওয়ার লড়াইয়ে কারো কারো অনৈতিক হাতিয়ার হিসেবে ব্যাবহার হচ্ছি।এভাবে আর কতদিন চলবো আমরা।সময় এসেছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং দুঃশাসন,দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে আমার ভোট আমি দেব, যাকে খুশী তাকে দিব।এই পরবেশকে ফিরিয়ে আনতে হলে জাতীয় ঐক্যের কেন বিকল্প পথ নেই।আমরা অনেক আগেই বলেছিলাম শীর্ষ দুই নেত্রীর সংলাপ। বর্তমান পরিস্থিতিতে এখন এটা সময়ের দাবিতে পরিনত হয়েছে। সংলাপ এর কথা আমরা নির্বাচন এলেই শুনতে পায়।একপক্ষ বলে যাব অন্যপক্ষ বলে যাবনা।এতেকরে সমাধানের পথ রুদ্ধ হয়ে যায়।রাস্ট্রের ক্ষমতায় যারা থাকেন সব সময় তাদের দায় ও দায়িত্ব বেশি থাকে সেক্ষেত্রে সরকারকে উদ্যোগ ও পরিবেশ তৈরি করতে হবে যাতেকরে সকল রাজনৈতিক দল সংলাপে এসে আলাপ আলোচনার মাধ্যমে সকলের অংশ গ্রহণে উৎসবমুখর নির্বাচন হয়।মনে রাখতে হবে বিদেশিরা আমাদের বন্ধু তারা যদি আমাদের খবরদারি করে দেশের জণগণ হিসাবেও এটা আমাদের লজ্জা। আমাদের অনেক অর্জন রয়েছে।৬৯,৫২,৭১এবং৯০।
আমরা করো কাছে মাথানত করবো না।নিজেদের সমস্যা নিজেদের সমাধানের সক্ষমতা অর্জন করা উচিত। দেশটাকে আর অশান্তির দিকে ঠেলে দেবেন না।আসুন সবাই মিলে রাস্ট্র ব্যাবস্হাকে মেরামত করি।
জনতার আওয়াজ/আ আ