জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় দুই দল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় দুই দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এ ছাড়া আগে স্থানীয় নির্বাচন দেওয়ার একই দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয় গণ-অধিকার পরিষদের। সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবির কথা জানান নেতারা।

রেজাউল করিম বলেন, জাতীয় নির্বাচন সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে হতে হবে। আর জুলাই-আগস্টের আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

এ ছাড়া নারী অধিকার সংস্কার কমিশনের বিতর্কিত বিষয়াদি বাতিল করতে হবে বলেও দাবি করেন তিনি।

এ সময় গণ-অধিকার পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূর বলেন, গণহত্যায় জড়িত রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং জড়িতদের দ্রুত বিচার করতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে বলেও দাবি তোলেন নুরুল হক নুর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ