জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৯, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৯, ২০২২ ১২:৩৫ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

দেশব্যাপী নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা’র বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। দলটির নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে নটায় এই সমাবেশ শুরু হয়। এর আগে ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতারা খন্ড খন্ড মিছিল করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা করছেন সদস্য সচিব আমিনুল হক এবং সভাপতিত্ব করছেন আহবায়ক আমানউল্লাহ আমান । প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা।

এদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে প্রেসক্লাবের সামনে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত লক্ষ্য করা


 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ