জাতীয়তাবাদী ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে: নীরব - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয়তাবাদী ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে: নীরব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ

 

ছবি: প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

আমাদের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, দেশপ্রেমিক জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, কোনো ফ্যাসিবাদই আর টিকবে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর থানা পূর্ব রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় সর্বস্তরের জনগণের আয়োজনে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মপরিকল্পনা দেশের ভবিষ্যতের রূপরেখা। এই বার্তা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনারা মানুষের সাথে বসুন, তাদের সমস্যার কথা শুনুন এবং বুঝান কেন ধানের শীষে ভোট দেওয়া উচিত। ধানের শীষে ভোট দিলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ১৬ বছর ধরে মামলা, অত্যাচার, অবিচার সহ্য করে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছি। এখন আর পেছনে ফেরার সময় নেই। ভোটের অধিকারের জন্যই আমরা লড়ছি, আর এর বিচার করবে জনগণ।

তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে। যারা রাতের অন্ধকারে রাজনীতি করে তারা নিজেদের স্বার্থে করে, জনগণের কল্যাণে নয়।

এসময় উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজিব এবং শেরেবাংলা নগর থানা যুবদলের সকল সভাপতি। অপু রমনানের সার্বিক তত্ত্বাবধানে এলাকার সকল শ্রেণীর মানুষ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ