জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শনে জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শনে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এমপি।

বৃহস্পতিবার (৭ মে) তিনি জাপানের সংসদের উচ্চকক্ষ, নিম্নকক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ ঘুরে দেখেন। এ সময় পার্লামেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে গাইড করেন এবং জাপানের আইনসভা কার্যক্রম, ইতিহাস ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

পরিদর্শনকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।

সফর শেষে ডা. শফিকুর রহমান জাপানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, শৃঙ্খলা এবং আধুনিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি এসব ব্যবস্থাকে অত্যন্ত কার্যকর ও সুসংগঠিত বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, জাপানের পার্লামেন্ট ভবন ‘ন্যাশনাল ডায়েট বিল্ডিং’ নামে পরিচিত। এটি রাজধানী টোকিওর নাগাতাচো এলাকায় অবস্থিত। দেশটির দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় আইনসভার কেন্দ্র হিসেবে এই ভবন ব্যবহৃত হয়।

জাপানের জাতীয় সংসদে মোট সদস্য সংখ্যা ৭১৩ জন। এর মধ্যে নিম্নকক্ষে ৪৬৫ জন এবং উচ্চকক্ষে ২৪৮ জন সদস্য দায়িত্ব পালন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ