জামায়াত ক্ষমতায় এলে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবে: রফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে দেশের প্রাকৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যকে কাজে লাগিয়ে নতুন শিল্পকারখানা স্থাপন করা হবে, যা যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূর্গানগর ইউনিয়ন জামায়াতের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশ্বাস দেন, নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।
রফিকুল ইসলাম খান আরও বলেন, অতীত সরকার দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছে এবং কোটি কোটি টাকা লুটপাট করেছে। জামায়াত ক্ষমতায় এলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা হবে।
তিনি জনগণের উদ্দেশে বলেন, “জামায়াতকে ভোট দিন—আমরা স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব, ইনশাল্লাহ।”
সভায় উপস্থিত ছিলেন দূর্গানগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বেলাল হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা অফিস সম্পাদক মো: আব্দুল বারী, প্রচার সম্পাদক আশরাফুল আলম মুত্তালিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ