জামায়াতই পারে দেশে বৈপ্লবিক পরিবর্তন এনে ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়তে - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াতই পারে দেশে বৈপ্লবিক পরিবর্তন এনে ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়তে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ

 

ছবি: প্রতিনিধি
লোহাগাড়া (চট্টগ্রাম)
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ‘স্বাধীনতা পরবর্তী যতগুলো সরকার দেশ শাসন করেছে সবাই জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এখন দেশের মানুষ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে সৎ ও যোগ্য মানুষজন নিয়ে জামায়াতই পারে দেশে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে।’

শনিবার (২১ জুন) চট্টগ্রাম লোহাগাড়ার পদুয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত রুকন ও বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ‘আমরা চাই জামায়াতের সমস্ত জনশক্তি এবং নেতৃত্ব সকল দিক থেকে কাঙ্ক্ষিত মানে উন্নীত হোক। তাহলে সংগঠন কখনো দুর্বল থাকতে পারবে না। আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই তাহলে আমাদের সংগঠনমুখ মজবুত জনশক্তি গড়ে তুলতে হবে। যা দিয়ে বিজয় লাভ করা সম্ভব। এক্ষেত্রে ছাত্রশিবির হলো নেতা তৈরির কারখানা।’

পদুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আ ক ম হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের, লোহাগাড়া বটতলী শহর জামায়াতের আমির অধ্যাপক জালাল আহমদ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- পদুয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহমুদুল হক, প্রবীণ জামায়াত নেতা চৌধুরী মোহাম্মদ ছালেহ, মাস্টার নুরুল আমিন, আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অর্থ সম্পাদক কাজী মুহাম্মদ জসিম উদ্দিন, পদুয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা জিয়াউল হক জিয়াসহ অন্য নেতৃবৃন্দ। প্রোগ্রামটি সঞ্চালনা করেন পদুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ