জায়েদা খাতুনকে অভিনন্দন কারচুপি ছাড়া নৌকা ‘অসহায়’: রব - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জায়েদা খাতুনকে অভিনন্দন কারচুপি ছাড়া নৌকা ‘অসহায়’: রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৬, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৬, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ

 

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হওয়ায় জায়েদা খাতুনকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান। বলেন, কারচুপি ছাড়া নৌকা অসহায়। জবরদস্তি এবং বল প্রয়োগ ছাড়া কোনো নির্বাচনেই আওয়ামী লীগের জয়লাভ করা সম্ভব নয়।

বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, গত ১৫ বছর ধরে অপশাসন এবং বাগাড়ম্বর আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। ভোটাধিকারের নুন্যতম সুযোগ থাকলে যে কারো সাথে নির্বাচনী চ্যালেঞ্জে আওয়ামী লীগ কত সহজে পরাজিত হয় তা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে। এই কঠিন বাস্তবতা এবং জনগণ থেকে বিচ্ছিন্নতা আওয়ামী লীগকে মেনে নিতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, এই সিটি কর্পোরেশন নির্বাচন আরও শক্তিশালী বার্তা প্রদান করেছে যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে কোনোভাবেই নিরপেক্ষ করা সম্ভব হবে না। কারণ, ক্ষমতা যে ছাড়তে হয়, ক্ষমতা যে হারাতে হয়, ক্ষমতা যে চিরস্থায়ী নয়- এসব দর্শনকে বহুদিন আগেই আওয়ামী লীগ আত্মসাৎ করে ফেলেছে। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জাতীয় সরকার বা অর্ন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ