জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন খসরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ

 

জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সাঙ্গে দীর্ঘ এক ঘণ্টা বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে ৪টায় শেষ হয়।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জার্মান ফরেন মিনিস্ট্রি থেকে এক ভদ্রলোক এসেছেন তাকে নিয়ে জার্মান অ্য্যাম্বাসেডর আমাদের এখানে এসেছেন আলাপ করতে। আমাদের আলোচনা হয়েছে।

তিনি বলেন, এ সমস্ত দিপাক্ষীয় একান্ত বৈঠকের আলোচনাগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো। এগুলো নিয়ে বাইরে আলোচনা করার খুব একটা সুযোগ থাকে না। এই বৈঠকগুলো একান্ত বৈঠক, দ্বিপাক্ষীয় বৈঠক, এগুলো নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি। এটাই ভালো, এটাই প্র্যাকটিস আর কি। এতোটুকুই বলি এর বাইরে আর বলার সুযোগ নেই।

নয়াপটনের সমাবেশ করতে না পারায় বিএনপির পরাজয় হয়েছে- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, জয় পরাজয় এটা তো বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। এটা কোন রাজনৈতিক দলের বলার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার জন্য সুযোগ পাবে তখন মানুষের হাতেই থাকবে জয় পরাজয়।

আওয়ামী লীগের উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বোঝে না তাদের জন্য বলছি, কূটনৈতিকদের দায়িত্ব হচ্ছে এদেশের রাজনৈতিক সামাজিক, অর্থনৈতিক সংস্কৃতি প্রত্যেকটি বিষয়ে তাদের হেডকোয়ার্টারে রিপোর্ট করা। এ দায়িত্ব পালন নতুন কিছু নয়, এটা পূর্ব থেকে হয়ে আসছে। আজকে যা হয়েছে এটা তার অর্থ হিসেবেই হয়েছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার সাথে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদস্য বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ