জিএম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে : আবু হানিফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জিএম কাদেরের উপস্থিতিতে রংপুরে জাতীয় পার্টির এক নেতা হাসনাত ও সারজিসকে টোকাই বলেছে। হাসনাত ও সারজিসকে টোকাই বলায় দলের প্রধান হিসেবে জিএম কাদেরকে আগামী ২৪ ঘণ্টার ভিতর প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দেশের গণতন্ত্রের ধ্বংসের দায়ী হিসেবে জাতীয় পার্টিকেও বিচারের মুখোমুখি হতে হবে।
একই সঙ্গে জুলাইয়ের হত্যা মামলার আসামি জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে ৪৮ ঘণ্টার ভিতরে আটক করতে হবে বলেও তিনি জানান।
মঙ্গলবার (১৫ অক্টোবর) গণঅধিকার পরিষদের জেলা কমিটি গঠন উপলক্ষে মৌলভীবাজারের কুসুমবাগে এক রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় আবু হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। দেশের সবার ভোটের যেন ন্যায্য হিসাব করা হয় সেজন্য আগামীতে সংখ্যাপাতিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গণঅধিকার পরিষদ সবার ভোটের মূল্যায়ন করতে চায়। বাংলাদেশে কয়েক বছর ধরে সরকারের অন্যায়, অনিয়ম ও দুঃশাসনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছে। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনেও গণঅধিকার পরিষদ ও তার অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী শহীদ হয়েছে।
জনতার আওয়াজ/আ আ