জিএম কাদেরের গাড়ীবহরের পথরোধ করলো নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিএম কাদেরের গাড়ীবহরের পথরোধ করলো নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৯, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৯, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ

 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ (জিএম) কাদেরের গাড়ীবহরের পথরোধ করেছে স্থানীয় নেতাকর্মীসহ উর্দুভাষী বিহারিরা। সড়কে অবস্থানকারীরা উপজেলা জাপার আহ্বায়ক শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলমকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এ সময় দলের চেয়ারম্যান বলেন, আপনাদের দাবি বিবেচনা করা হবে এবং সময়মতো সঠিক সিদ্ধান্ত নেয়া হবে।

সোমবার (২৯ মে) দুপুর ৩টায় তিনি রংপুর থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসার পথে শহরের ক্যান্টনমেন্ট বাজার সংলগ্ন সিএসডি মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সংবাদকর্মীরা ছুটে গিয়ে সেখানে না পেয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাক্ষাৎ করেন।

জিএম কাদের বলেন, আগামী সাধারণ নির্বাচনে অবস্থা বুঝে ব্যবস্থা নিব। প্রয়োজনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে। দেশ, জনগণ ও পার্টির স্বার্থে জোটবদ্ধ অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়া হবে। যদি জোট করি তাহলে অবশ্যই বড় দলের সাথেই যাব। যাতে মানুষের জন্য কাজ করতে পারি। সে লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর-কিশোরগঞ্জ) পার্টির সাংগঠনিক ভিত্তি মজবুত বলেই একাধিক নেতা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে চায়। এজন্য অবশ্যই তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেয়া হবে। জনসমর্থনহীন ব্যক্তিকে মনোনয়ন দিলে আসন হারানোর আশঙ্কা থাকে। তাই এমন প্রার্থী যেই হোক তাকে বাদ দেয়া হবে। কাউকে চাপিয়ে দেয়া হবে না। মনোনয়ন বোর্ডই এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে।

এ সময় উপস্থিত ছিলেন দলের ভাইস প্রেসিডেন্ট ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান, সৈয়দপুর উপজেলা জাপার আহ্বায়ক ও ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম, কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পৌর জাপার সদস্য সচিব রাকিব খান, উপজেলা জাপার সদস্য সচিব আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন অরুন, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ