জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৭, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৩০, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৩০, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর আজ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আরও ১৬টি জায়গায় এ ধবনের কর্মসূচিতে যোগ দেবেন।

এর আগে, শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে বেলা ১১টার দিকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এ সময় দলের কেন্দ্রীয় নেতাকর্মীসহ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

এরপর, দুপুর ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ