জুলাই আন্দোলনের শহীদ পরিবারের জন্য বিশেষ সুবিধার ঘোষণা ইবি উপাচার্যের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই আন্দোলনের শহীদ পরিবারের জন্য বিশেষ সুবিধার ঘোষণা ইবি উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৪, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৪, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ

 

ইবি প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘আমরা শহীদদের রক্তের ঋণ কখনোই পরিশোধ করতে পারব না। জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের কেউ বা তাদের আত্মীয়স্বজন কেউ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এলে তাদের বিশেষ সুবিধার ব্যবস্থা করা হবে।’

শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পরে দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান আজহারি।

উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ আরও বলেন, ‘আমরা তাদের জন্য ব্যক্তিগতভাবে ও সামষ্টিকভাবে দোয়া করব। আমি সরকারের কাছে দাবি জানাই শহীদ পরিবারগুলোকে যেন সরকার আজীবন সুবিধা দেয়। আমরাও তাদের সুবিধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।’

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মামুনুল হক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মঞ্জুরুল হক ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস. এম. সুইট, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু ইউসুব ও শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ অন্যান্য নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ