ঝিনাইদহে জোড়া খুনের মামলায় ৪জনের যাবজ্জীবন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে জোড়া খুনের মামলায় ৪জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ৩:৫৩ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্য দিবালোকে দুই জনকে হত্যার ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।এছাড়া চাঞ্চল্যকর এই মামলায় ২ জনকে তিন বছর এবং ৯ জনকে ২ বছরের কারাদন্ড দিয়েছেন । আজ সকাল সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসাইন এ রায় দেন।রায়ের কপি সুত্রে জানা যায়, পুর্ব শত্রুতার জেরে জেলার শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামে ২০০৯ সালের ১৫ এপ্রিল প্রকাশ্য দিবালোকে কফিল উদ্দিন ও আজিম মুন্সী নামের দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শৈলকুপা থানায় মামলা করেন। সেই মামলার শুনানী শেষে আদালত ২০ আসামীর মধ্যে কুদ্দুস মিয়া, কোবা মোল্লা, রইচ এবং বাচ্চুকে যাবজ্জীবন, বাকি ২ জনকে ৩ তিন বছর এবং ৯ জনকে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।মামলার বাকি ৫ আসামীকে খালাস দেওয়া হয়েছে। সাজা প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ