ঝিনাইদহে নেশাগ্রস্থ স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে নেশাগ্রস্থ স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৩, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৩, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের আরাপপুরে স্ত্রীর মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে নেশাগ্রস্থ রিক্সাচালক স্বামী। শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সীমা খাতুন (২৪) আরাপপুর দুঃখী মাহমুদ সড়কের বাসিন্দা। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার মাদকাসক্ত স্বামী জহরুল ইসলাম। প্রতিবেশীরা জানায়, দুপুরে রিক্সা চালক জহুরুল ইসলাম বাড়িতে এসে স্ত্রীর সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মাথায় ইট দিয়ে আঘাত করে। সেসময় সীমার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় জহরুল ইসলাম। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সীমা খাতুনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মুসলিমা জান্নাত বলেন, দুপুরে সীমা খাতুনকে হাসপাতালে আনা হয়েছিলো। আমরা তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছিলাম। তার মাথায় গুরুতর আঘাত ছিলো। যে কারনে তার মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জহরুল ইসলামকে গ্রেফতার করতে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ