ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ র্যা বের হাতে দুই যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ র্যা বের হাতে দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৩০, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৩০, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুশা এলাকা থেকে বিদেশী পিস্তল ও ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার রাতে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তদের আটক করা হয়। আটককৃতরা হলো-যশোর কোতয়ালী থানার রামনগর গ্রামের মহাম্মদ আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৩) ও বাঘারপাড়া উপজেলার বেতলাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন (৩৮)। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শরিফুল আহসান শনিবার জানান, যশোর থেকে মোটর সাইকেল যোগে ঝিনাইদহের মহেশপুরে মাদক পাচার করা হচ্ছে এমন খবরে অভিযান জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় তারা। সেসময় তল্লাসী করে মিলন হোসেন ও ফরহাদ হোসেন নামের ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি বিদেশী পিস্তল ও ৬০ বোতল ফেন্সিডিল। জব্দ করা হয় মোটর সাইকেল ও নগদ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ