টয়লেটে পড়ে রক্তাক্ত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টয়লেটে পড়ে রক্তাক্ত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৬, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৬, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে রক্তাক্ত হয়েছেন। দুদকের এক মামলার হাজিরার দিতে তাকে আদালতে নেওয়া হয়। এ সময় তাকে হাজতখানায় রাখা হয়। সেখানে থাকা অবস্থায় টয়লেটে পড়ে গেলে তিনি আহত হন।

সোমবার (২৬ মে) কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

আইনজীবী নাসিম মাহমুদ বলেন, ‘গত নভেম্বর থেকে উনি জেলহাজতে আটকে আছেন। ওনার ওজন কমে যাচ্ছে। বিভিন্ন রোগে আক্রান্ত। উনি বেশ অসুস্থ, পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত। আজ হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথার পেছনের সাইডে আঘাত পাওয়ার পর রক্তাক্ত হয়েছেন। হাজতখানায় মাথায় ব্যান্ডেজ দিয়ে কেরাণীগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠানো হয়।’

এর আগে গত ১১ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। দুদকের তথ্য অনুযায়ী, কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবে ১৬ কোটি ৭৭ লাখ টাকা জমা হয়। অন্যদিকে এসব ব্যাংক হিসাব থেকে উত্তোলন করা হয়েছে ১৩ কোটি ২২ লাখ টাকা। বর্তমানে জমা আছে ৩ কোটি ৫৫ লাখ টাকা।

গত বছরের ২৩ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর নামে মামলা করে দুদক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ