টাঙ্গাইলে এমপি সমর্থকদের হামলায় সাংবাদিকসহ ১২ জন আহত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাইলে এমপি সমর্থকদের হামলায় সাংবাদিকসহ ১২ জন আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ

 

টাঙ্গাইলের গোপালপুরে কম্বল বিতরণ করতে যান ভূঞাপুর পৌরসভার মেয়র ও তার সমর্থকরা। এ সময় এমপি সমর্থকদের হামলায় সাংবাদিকসহ ১২ জন আহত হয়েছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুটি প্রাইভেটকার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

হামলায় আহত সাংবাদিকরা হলেন- ঢাকা পোস্ট.কমের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, ডিবিসি টেলিভিশনের ক্যামেরা পারসন আশিকুর রহমান ও ঢাকা প্রকাশের জেলা প্রতিনিধি ফরমান শেখ।

হামলায় আহত সাংবাদিক ফরমান শেখ জানান, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করার জন্য আলমনগর যাচ্ছিলেন। এ সময় আতর্কিত হামলা চালানো হয়। সাংবাদিকরা ভিডিও ধারণ করায় তিনজন সাংবাদিকদের ওপর হামলা চালায়।

ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, এলাকার বিভিন্ন জায়গাতে কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম। এ সময় স্থানীয় এমপি তানভীর হাসান ওরফে ছোট মনিরের নির্দেশে তার সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়।

গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুইপক্ষকে দুই দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ