টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু, শিশুসহ আহত ৫ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু, শিশুসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ

 

অর‌ক্ষিত রেলক্রসিং‌য়ে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের ভূঞাপুরে ঢেপাকান্দি এলাকায় অ‌টরিকশার তিন যাত্রী নিহত হ‌য়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ পাঁচজন আহত হ‌য়ে‌ছেন।

তারাকা‌ন্দি-বঙ্গবন্ধু সেতু রেললাই‌নের উপ‌জেলার ফলদা ইউ‌নিয়নের ঢেপাকা‌ন্দি এলাকায় বুধবার (১১ জানুয়া‌রি) এই ঘটনা ঘ‌টে।

নিহত‌দের প‌রিচয় এখন পর্যন্ত জানা যায়‌নি। আহত‌তের উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভুঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফ‌রিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে‌ছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ