টিপু-মাসুক-মিকাইল প্যানেল পরিচিতি সভায় ঐক্যের সুর - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টিপু-মাসুক-মিকাইল প্যানেল পরিচিতি সভায় ঐক্যের সুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের নির্বাচনে টিপু-মাসুক-মিকাইল প্যানেলের পরিচিতি সভায় সদস্যরা বলেছেন, গত ১১ বছরে সংগঠন যেভাবে এগিয়ে গেছে ব্রিটেনে উপজেলাভিত্তিক আর কোন সংগঠনের পক্ষে সম্ভব হয়নি। গোলাপগঞ্জিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত আছে বলেই সম্ভব হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের মাইদ্যা গ্রিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় বক্তারা আরো বলেছেন, চ্যারেটি সংগঠনে যারা নোংরা রাজনীতি নিয়ে আসছেন সদস্যরা ভোটের মাধ্যমে এটার জবাব দেবে।

টিপু-মাসুক-মিকাইল প্যানেল পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব তাজুল ইসলাম পরিচালনায় কোরআনুল করিম থেকে তেলাওয়াতের পর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাদিকুর রহমান। পরে বক্তারা টিপু-মাসুক-মিকাইল প্যানেলের পক্ষে সমর্থন দিয়ে সংগঠনের কার্যক্রম অব্যহত রাখার জন্য সকলের কিছে ভোট প্রার্থনা করেন।

প্যানেল পরিচিতি পর্ব পরিচালনা করেন সংগঠনের সাবেক সফল সভাপতি ফেরদৌস আলম। তিনি প্যানেলের সকল প্রার্থীদের পরিচিতি তুলে ধরে সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।

বক্তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যারা নোংরা এবং অকথ্য ভাষায় গালি দেয় তাদেরকে সদস্যরা কখনো হেলপিং হ্যান্ডসের দায়িত্ব প্রদান করবেন না। ইনশাআল্লাহ আগামী নির্বাচন তারা উপযুক্ত জবাব পাবে।

প্যানেল পরিচিতি সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, খসভাপতি প্রার্থী এমদাদ হোসেন টিপু তার বক্তব্যে বলেন, আমরা নির্বাচিত হলে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে নিয়ে হেলপিং হ্যান্ডসকে এগিয়ে নিয়ে যাব। গোলাপগঞ্জের সকল গুণীজনদের নিয়ে আলোচনা করেই আমরা কার্যক্রম পরিচালনা করব। অতীতেও গোলাপগঞ্জের মুখ উজ্জ্বল করেছি এবং ভবিষ্যতেও গোলাপগঞ্জিদের মুখ উজ্জ্বল রাখব।

সাধারণ সম্পাদক মাসুক আহমদ বলেন, গোলাপগঞ্জের আর্থসামাজিক উন্নয়নের হেলপিং হ্যান্ডস আরো সক্রিয় ভাবে কাজ করার পাশাপাশি চ্যারেটি রেজিস্ট্রার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।

সভায় বক্তব্য রাখেন, হেলপিং হ্যান্ডসের বর্তমান সভাপতি আলহাজ্ব আবুল কালাম, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান লেখক- সাংবাদিক আনোয়ার শাহজাহান, হেলপিং হ্যান্ডসের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ শাহনাজ, হেলপিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমীন রুহেল, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র ইউকে’র সাবেক সভাপতি সিফত আলী আহাদ এবং মকলু মিয়া, গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ লোকমান উদ্দিন, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টে’র সাবেক কোষাধ্যক্ষ শিব্বির আহমদ, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্টের সভাপতি সলিসিটর কাওসার হোসেন কোরেশী, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি হাজী বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হক লিটন, উপদেষ্টা আখতার হোসেন, রোমান আহমদ চৌধুরী প্রমুখ।

প্রতিটি ইউনিয়ন, পৌরসভার মুরুবিয়ান এবং সদস্যদের মতামতের ভিত্তিতে গঠিত টিপু-মাসুক-মিকাইল প্যানেলের সভাপতি পদপ্রার্থী ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু , সহ-সভাপতি প্রার্থী লক্ষীপাশা ইউনিয়ন থেকে আফসারুল ইসলাম, বুধবারিবাজার ইউনিয়ন থেকে ইকবাল হোসেন, গোলাপগঞ্জ ইউনিয়ন থেকে মাহবুব হোসেন চৌধুরী এবং বাদেপাশা ইউনিয়ন থেকে দিলওয়ার হোসেন।

সাধারন সম্পাদক প্রার্থী গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক মাসুক ম আহমদ, যুগ্ন-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সামুন, কোষাধ্যক্ষ প্রার্থী সাবেক ব্যাংকার মিকাইল আহমদ চৌধুরী এবং সহ-কোষাধক্ষ প্রার্থী আলি আসলাম।

সাংগঠনিক সম্পাদক প্রার্থী মইনুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী হোসেন, সদস্য সম্পাদক সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ, ফান্ডরাইজিং সম্পাদক কিবরিয়া ইসলাম, ক্রীড়া সম্পাদক মুহিবুল হক, শিক্ষা সম্পাদক সাংবাদিক সৈয়দ নাদির আহমদ এবং কালচারাল সেক্রেটারি কামরুজ্জামান চৌধুরী।

নির্বাহী সদস্য প্রার্থী পশ্চিম আমুড়া ইউনিয়ন থেকে সৈয়দ নজরুল ইসলাম ও হুসাইন আলি তাজ, ফুলবাড়ী ইউনিয়ন থেকে বর্তমান সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ শাহনাজ ও জাহাঙ্গীর হোসেন, পৌরসভা থেকে সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শাহেদ এবং জি এম অপু শাহরিয়ার, বাঘা থেকে প্রতিষ্ঠাকালীন নির্বাহী সদস্য বাবুল ইসলাম, শরিফগঞ্জ থেকে সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, ঢাকাদক্ষিণ থেকে ইতোয়ার হোসাইন মুজিব, ভাদেশ্বর ইউনিয়ন থেকে আমির হোসেন, বাদেপাশা ইউনিয়ন থেকে সোহেল আহমদ।

প্যানেল পরিচিতি সভায় বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল হাকিম চৌধুরী, মোহাম্মদ আব্দুল মতিন, মামুনুর রশীদ খান টেনু, জহির হোসেন গৌছ, মাহমুদুর রহমান শানুর, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, জিয়াউল ইসলাম শামীম, মাহমুদ মিয়া মানিক, তারেক রহমান ছানু, মোহাম্মদ জাকারিয়া, রায়হান উদ্দিন, মোহাম্মদ কাওছার আহমদ, রেজাউল ইসলাম বিল্লাহ, সোহেল আহমদ চৌধুরী, সলিসিটর শাহজাহান সিরাজ, আব্দুস সামাদ, লোকমান আলী, মোহাম্মদ শামীম আহমদ, বজলুর রহমান, মোহাম্মদ আজিজুস সামাদ, দেওয়ান নজরুল ইসলাম, আবুল মহসিন চৌধুরী, আব্দুল মুন্না, লুৎফুর রহমান চৌধুরী, শায়েক আহমদ সওদাগর, সালেহ আহমদ, মোহাম্মদ সাজন, বদরুল আলম বাবুল, আলকাস মিয়া, জনাব আলী, নিজাম উদ্দিন, মাহমুদুল হাসান কাহের, ফয়েজ আহমেদ দুলাল, আশফাক আহমদ মাসুদ, আমিরুল মুহমিনিন আলমগীর, মুহিবুর রহমান ময়বুল, রফিক উদ্দিন, আবিদ আহমদ তানু, আশফাক আহমদ মাসুদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ