টুঙ্গিপাড়ায় সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা আ'লীগ নেতার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:০৭, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টুঙ্গিপাড়ায় সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা আ’লীগ নেতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ

 

গোপালগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক সদস্যসহ সকল ধরনের পদ পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

আজ সোমবার (১৭ নভেম্বর) উপজেলার কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

পদত্যাগের ঘোষণা দেওয়া তয়েব আলী শেখ কুশলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সংবাদ সম্মেলনে তয়েব শেখ বলেন, বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক অসুস্থতায় ভুগছি দীর্ঘদিন ধরে। তাই আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর টুঙ্গিপাড়া উপজেলায় মোট ৫ জন সহ এ নিয়ে মোট ৬ জন আওয়ামী লীগ নেতা পদত্যাগ করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ