টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৩:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৩:৫৬ পূর্বাহ্ণ

 

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহোযোগিতায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসময় প্রায় ৪০টি রোহিঙ্গা ঘর এবং ৩টি এনজিও লানিং সেন্টার আগুন পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে টেকনাফের লেদা ২৪নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। তিনি জানান, রোহিঙ্গাদের শেড থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ