ট্রানজিশন পিরিয়ডে ভয়াবহ ষড়যন্ত্রের আশঙ্কা, আইনশৃঙ্খলা অবনতির দায় অন্তর্বর্তী সরকারের: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ট্রানজিশন পিরিয়ডে ভয়াবহ ষড়যন্ত্রের আশঙ্কা, আইনশৃঙ্খলা অবনতির দায় অন্তর্বর্তী সরকারের: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
দেশ বর্তমানে একটি ভয়াবহ ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, এই সংকটময় সময়ে কিছু ব্যক্তি ও মহল ট্রানজিশন পিরিয়ড উত্তরণে ভয়ংকর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। তিনি জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা এখন জরুরি হয়ে পড়েছে।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনকে আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, কর্তৃপক্ষ আইনশৃঙ্খলার দিকে পুরোপুরি মনোযোগ দেবে।
সংবাদ সম্মেলনে আসন সমঝোতা প্রসঙ্গে তিনি জানান, চারটি আসনে বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের আসন সমঝোতা হয়েছে। আসনগুলো হলো-
নীলফামারী-০১, নারায়ণগঞ্জ-০৪, সিলেট-০৫, ব্রাহ্মণবাড়িয়া-০২
দলীয় শৃঙ্খলা বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির কোনো নেতা-কর্মী যদি বিদ্রোহী প্রার্থী হন, তাহলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ,জমিয়তে ওলামায়ে ইসলামের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ