ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। চিঠিতে দুই দেশের সম্পর্ক উন্নত করার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে শেহবাজ শরিফ বলেন, “আমার বিশ্বাস, এখন আমরা আমাদের দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সম্পর্ককে আরো ব্যাপক ও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের কাজ শুরু করতে পারি।

দক্ষিণ এশিয়ার জনগণের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি খুবই প্রয়োজন।”

পাকিস্তানের বর্তমান সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় বলেও চিঠিতে উল্লেখ করেছেন শেহবাজ। এ প্রসঙ্গে চিঠিতে তিনি বলেন, “আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে একটি দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই। এমন সম্পর্ক, যা আমাদের দুই দেশের জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ