ডাঃ দোলন ডাঃ ফারজানার সাথে অন্যায় করেছে: হাবিবুর রহমান হাবিব - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডাঃ দোলন ডাঃ ফারজানার সাথে অন্যায় করেছে: হাবিবুর রহমান হাবিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৮, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৮, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

 

মো.মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব বলেছেন, জুলাই গণঅভ্যূত্থানের সম্মুখ যোদ্ধা বাংলাদেশ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ ফারজানা মাকসুদকে অন্যায়ভাবে বরখাস্ত করে খ্যান্ত হননি, সাংবাদিক সম্মেলন করে তার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। আমরা এটি তার কাছ থেকে আশা করিনি। তিনি অবিলম্বে ডাঃ ফারজানা মাকসুদকে চাকুরীতে পুনর্বহালের দাবি করেছেন।
রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউটিনির সাগর রুনি হল রুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ আলিদ বিদ সিদ্দিক তালুকদারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ভিকটিম ডাঃ ফারজানা মাকসুদ। তিনি বলেন, ২৪ ঘন্টার মধ্যে আমার বরখাস্ত আদেশ প্রত্যাহার করা না হলে আমি প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারক লিপি দেবো এবং আমার কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মাঠে থাকবো, প্রয়োজনে সুপ্রীম কোর্টে যাবো, তবুও অন্যায়ের সাথে আপোষ করবো না। তিনি আরো বলেন, তাদের শক্তির উৎস কোথায় আমরা জানতে চাই। কিভাবে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসরা এখন রাজত্ব কায়েম করছে।
এসময় আরো বক্তব্য রাখেন, প্রফেসর ডাঃ শারমিন ইয়াসমিন, প্রফেসর ডাঃ রেজাউর রহমান তালুকদার, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের রেজি: সার্জারী বিভাগের ডাঃ মোঃ রোকনুজ্জামান (রুবেল), ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা সহ বাংলাদেশ মেডিকেল কলেজের অনান্য চিকিৎসকগণ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ