ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে মাঠে নেমেছে যুবদল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে মাঠে নেমেছে যুবদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি ঢাকায় মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে এবার মাঠে নেমেছে মহানগর উত্তর যুবদল।

এর অংশ হিসেবে শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের কালা চাঁদপুর থেকে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এই সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালাচাঁদপুর সোসাইটির সভাপতি এমএ জব্বার, সোসাইটির নেতা দেলোয়ার খান, গুলশান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সিরাজ, গুলশান থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আকরাম হোসেনসহ ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

পরে যুবদল নেতা শরীফ উদ্দীন জুয়েল নেতাদের সঙ্গে নিয়ে ওই এলাকা ঘুরে ঘুরে মানুষকে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ