ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টন কার্যালয়ের নিচে নেতাকর্মীদের রাতযাপন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টন কার্যালয়ের নিচে নেতাকর্মীদের রাতযাপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ

 

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বিভিন্ন জেলার নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এর মধ্যে কেউ কেউ স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায় উঠলেও অনেকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নিচে রাতযাপন করছেন।
কক্সবাজারের চকরিয়া থেকে এসেছেন কৃষক মনজুর আলম। তিনি বলেন, ‘দেশ ঠিকমতো চলছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সার, বীজ, কীটনাশকের দামও বেড়েছে। এখন কৃষক সবচেয়ে বেশি কষ্টে আছেন। এ অবস্থার পরিবর্তন চাই। গতকাল সোমবার ঢাকায় এসেছি। থাকার কোন জায়গা নাই, দলের অফিসেই থাকছি। এখানেই খাওয়া দাওয়া করছি।’
টাঙ্গাইল সদর থানা বিএনপির সদস্য সৈয়দ খালেক মোস্তফাও গতকাল সোমবার ঢাকায় এসেছেন। কার্যালয়ের নিচে পাটি বিছিয়ে থাকছেন অন্যদের সঙ্গে।
ভোলা সদর থেকে আব্দুল জলিল নামের একজন এসেছেন। জলিল বলছিলেন, ‘ক্ষমতাসীন দলের উপর ক্ষুব্ধ হয়ে বিএনপির সমাবেশে এসেছি। এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচারে আমি অতীষ্ঠ। তাদের অত্যাচারে ২০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এসবের প্রতিবাদ জানাতেই বিএনপির সমাবেশে এসেছি।’
সৈয়দ খালেক মোস্তফা, মনজুর আলম ও আব্দুল জলিলের মত আরও শত শত নেতাকর্মী মঙ্গলবার রাতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঘুমাতে দেখা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ