ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক এবং সদস্য সচিব এর নিন্দা ও প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক এবং সদস্য সচিব এর নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ১২:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ১২:৩৮ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ঘোষিত চলমান গণ-আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা মহানগর দক্ষিনের কোতয়ালী থানাধীন ৩৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি- সিরাজুল ইসলাম সিরাজ, পল্টন থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক- ফিরোজ আলম পাটোয়ারী, ১৩ (দক্ষিণ) নং ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক- আনোয়ার হোসেন, শ্যামপুর থানাধীন ৫৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মোকশেদ, হাজারীবাগ থানাধীন ২২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর এবং নিউমার্কেট থানা বিএনপি নেতা- হুমায়ন কবির পাটোয়ারীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “গ্যাস, বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি আড়াল করতেই এই অপকর্মের অংশ হিসেবেই আজ কোতয়ালী থানাধীন ৩৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি- সিরাজুল ইসলাম সিরাজ, পল্টন থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক- ফিরোজ আলম পাটোয়ারী, ১৩ (দক্ষিণ) নং ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক- আনোয়ার হোসেন, শ্যামপুর থানাধীন ৫৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মোকশেদ, হাজারীবাগ থানাধীন ২২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর এবং নিউমার্কেট থানা বিএনপি নেতা- হুমায়ন কবির পাটোয়ারীকে গ্রেফতার করে পুলিশ এবং গতকাল রাতে হাজারীবাগ থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক কমিশনার মজিবুর রহমান মজুর বাড়ীতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর চালায়। সরকারের ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটাতে জনগণ এখন ঐক্যবদ্ধ হচ্ছে।
আমরা অবিলম্বে গ্রেফতারকৃত উল্লিখিত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিসহ তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের জোর দাবি করছি এবং হাজারীবাগ থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক কমিশনার মজিবুর রহমান মজুর বাড়ীতে হামলাকারী সন্ত্রাসী ও দোষী পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ