ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ

 

বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, বিদ্যুৎখাতে দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। এ পদযাত্রা কর্মসূচির নেতৃত্বে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার মতিঝিল এলাকায় সাদেক হোসেন খোকা কমিনিউটি সেন্টারের সামনে থেকে বিকেল সাড়ে ৪টায় এ পদযাত্রা শুরু হয়। এবং সেটি ধোলাইখালে গিয়ে শেষ হবে।

আব্দুস সালামের সভাপতিত্বে উপস্থিত আছেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ পদযাত্রাকে কেন্দ্র করে মতিঝিল থেকে যাত্রাবাড়ি-সায়েদাবাদ রাস্তায় যান চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কর্মসূচিকে কেন্দ্র করে এ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ