ঢাকা-সিলেট মহাসড়কে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ও আাহত-৫ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ও আাহত-৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১২:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ণ

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতরা হলেন, মিল শ্রমিক কুলসুম বেগম (৫৫) ও লেগুনা চালক ফেরদাউস (২৬)। আহতদের মধ্যে গুরুতর ২ জনকে ঢামেক হাসপাতাল ও ৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাচঁরুখী এলাকায় ঘটে।
ভুলতা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ফারুক হোসেন জানান, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দুর্ঘটনা প্রবন এলাকা পাচঁরুখী বাজার অতিক্রমকালে নরসিংদী থেকে ঢাকাগামী রূপসীবাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও গাউছিয়া থেকে নরসিংদীগামী একটি শ্রমিক পরিবহনকারী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি পড়ে যায় খাদে।ঘটনাস্থলেই নিহত হয় লেগুনার যাত্রী কুলসুম বেগম (৫৫) এবং হাসপাতালে নেয়ার পর মারা যায় লেগুনা চালক ফেরদাউস (২৬)।
নিহত কুলসুম সাতগ্রামের টোকপাড়া গ্রামের লোকমান মিয়ার স্ত্রী এবং লেগুনা চালক ফেরদাউসের পুরিন্দা গ্রামের মৃত বাতেনের ছেলে।
পুলিশ বাসটি উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। বাস চালক পালিয়ে গেছে। নিহত ও আহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।
আড়াইহাজার থানার এস আই মামুন জানান, ঘটনাস্থলে একজন. হাসপাতালে নেওয়ার পর ১ জনসহ মোট ২ জন নিহতের সংবাদ পেয়েছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ