ঢাকা-১২ আসনে উঠান বৈঠক বিএনপি নেতা নিরবের - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-১২ আসনে উঠান বৈঠক বিএনপি নেতা নিরবের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভাবনা নিয়ে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা- ১২ আসনের অধীন কুনিপাড়ায় এলাকার মুরুব্বি ও এলাকাবাসীর সঙ্গে এই মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেন তিনি।

সভায় সাইফুল আলম নীরব বলেন, বিএনপি জনগণের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৫ আগস্টের পর বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে এবং দেশের যেকোনো ক্রান্তিকালে বিএনপির প্রতিটি নেতাকর্মী পাশে থাকবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে আমাদের কাছ থেকে যেসব সম্পত্তি আওয়ামী ফ্যাসিস্টরা কেড়ে নিয়েছিল, সেসব সম্পত্তি চাইতে গেলে আজ আমরা চাঁদাবাজ। যারা এসব কথা বলে, তারা দেশের ভালো চায় না।

কুনিপাড়া জামে মসজিদের সহ-সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-কুনিপাড়া আজিমবক্স জামে মসজিদের সহসভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা শাহজাহান শেখ, নাজমুল হক মাছুম, কামাল উদ্দিন, হুমায়ন কবির আহমেদ, আবু সালেক, নাছির ইকবাল হিমু, আক্তার হোসেন, কুনিপাড়া আজিমবক্স জামে মসজিদ ও মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান। সভা পরিচালনা করেন মসজিদ কমিটির সহসভাপতি খুরশিদ আলম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ