ঢাকা-১৭ আসনের ৫ মন্দিরে ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-১৭ আসনের ৫ মন্দিরে ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের পাঁচটি মন্দিরে ১ কোটি ৩০ লাখ টাকা করে মোট ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) মহাখালীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি আনুষ্ঠানিকভাবে এ আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন।

রাজধানীর মহাখালী বিটিসিএল সার্বজনীন দূর্গা মন্দির, শ্রী শ্রী শিবকালী মন্দির, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, আইডি হাসপাতাল মন্দিরসহ মোট পাঁচটি মন্দিরে এই অনুদান দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত ও প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ, ঢাকা মহানগর বিএনপি ও থানা কমিটির নেতৃবৃন্দ।

ঢাকা-১৭ আসনে এসব উদ্যোগের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সাততলা বস্তি রোড উন্নয়ন, বিআরপির অভ্যন্তরের রাস্তা ও খেলার মাঠ উন্নয়ন, গুলশান-১ ও ২ নাম্বারের লেক পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করা হবে বলেও জানিয়েছেন ঢাকা-১৭ নির্বাচনি আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানি।

অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, দেশের সব ধর্মাবলম্বী মানুষের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নানামুখী কর্মসূচি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা পরিষদ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ