ঢাকায় ৩০ কোম্পানির বাসে ই-টিকেটিং চালু হচ্ছে কাল রোববার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় ৩০ কোম্পানির বাসে ই-টিকেটিং চালু হচ্ছে কাল রোববার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ

 

আগামীকাল রোববার (১৩ নভেম্বর) থেকে রাজধানীর মিরপুরের ৩০টি কোম্পানির বাসে ই-টিকেটিং চালু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীর ইস্কাটন এলাকায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত রাজধানী ঢাকার গণপরিবহনে ই-টিকেটিং পদ্ধতি চালু বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পেয়ে আসছি। সেগুলো দূর করার জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বর্তমানে ঢাকা শহর এবং শহরতলীতে মোট ৯৭টি বাস কোম্পানি পরিচালনা করে। তাদের নিয়ে আমরা বিভিন্ন সময় সভা করেছি।

তিনি বলেন, রোববার থেকে মিরপুর রুটের ৩০টি কোম্পানির গাড়ি ই-টিকেটিংয়ের আওতায় চলাচল করবে৷ ২০২৩ সালের ৩১ জানুয়ারি থেকে ঢাকা শহরে চলাচলকারী ৬০ কোম্পানির বাস এবং ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকা ও ঢাকার শহরতলীর ৯৭ কোম্পানির বাস ই-টিকেটিংয়ের আওতায় চলাচল করবে।

তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ই-টিকেটিং পদ্ধতি চালু করা হয়। ওই সময় মিরপুরের ৮টি বাস কোম্পানিতে প্রথম পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছিল। এ পদ্ধতিতে যাওয়ার পর দেখা গেলো মালিকদের আয় সঠিকভাবে পাচ্ছি না। একদম কমে গেছে। তাদের অনেকে বাস চালাতে আগ্রহী হলো না। পরে তাদের সঙ্গে কথা বলে ই-টিকেটিং মেশিন বাসের ভেতরে দেওয়া হল। পরীক্ষামূলকভাবে সেই কাজটি করায় দেখা গেছে আগের চেয়ে ফলাফল অনেক ভালো এসেছে। এতে করে মালিকদের আয় বেড়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ