ঢালাও মামলার কালচার থেকে বের হতে চাই : আইন উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢালাও মামলার কালচার থেকে বের হতে চাই : আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪ ১:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪ ১:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবি মামলা, ঢালাও মামলার কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে, এসব গায়েবি মামলা দেখার অভ্যস্ততা আছে। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে।

শনিবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যারা নিম্ন আদালতের বিচারক আছেন, আপনারা আমার চেয়ে আইন বেশি ভালো জানেন। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন।’

ড. আসিফ নজরুল আরও বলেন, ‘আপনারা যখন পুলিশের কাছে নির্দেশ দেন, আমি শুনেছি একটা ছিল তদন্তপূর্বক এফআইআর। তদন্তপূর্ব এফআইআর-এর পদক্ষেপ নিয়ে হাইকোর্টের রায়ে নাকি বলা হয়েছে-আদালত থেকে পুলিশের কাছে যেটাই পাঠাবে সেটাকে অটোমেটিক্যালি এফআইআর হিসেবে নেয়া। এইরকম যদি রায় থাকে তাহলে নিশ্চয়ই অ্যাটর্নি জেনারেল অফিস থেকে চ্যালেঞ্জ করার চেষ্টা করা হবে।’

তিনি বলেন, ‘এত রক্তের বিনিমেয়ে এই উপমহাদেশে কোনোকালে কোনো ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে হয়নি। আপনাদের একটু পার্সপেক্টিভটি মনে রাখা দরকার। শ্রীলঙ্কাতে রাজাপাকসে অত্যাচারী শাসক ছিলেন। ৯ জন লোক মরেছিল, ক্ষমতা ছেড়ে চলে গেছে। আমাদের দেশে কথায় কথায় আমরা হুসেইন মোহাম্মদ এরশাদের কথা বলি-নয় বছরে ২৬ জন মারা গিয়েছিলেন। আরেকটু বেশি কম হতে পারে, বাট ক্যান নট মোর দ্যান ফোরটি। ক্ষমতা ছেড়ে চলে গেছে। আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার দুই সপ্তাহে এক হাজার লোক হত্যা করেছে। বহু মানুষ বহু পরিবার হাসপাতালে গিয়েছে কারা মারা গিয়েছেন নাম বলেননি, কারণ পরে হয়রানি হবে। আপনারা সবাই জানেন, এই বাংলাদেশে বাস করেন, এই দেশে কী ঘটেছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ