তাজমহলে ছেলেকে নিয়ে বুবলীর ভালোবাসা দিবস উদযাপন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তাজমহলে ছেলেকে নিয়ে বুবলীর ভালোবাসা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আজ বিশ্বব্যাপী একযোগে ভালোবাসার বাঁশি বেজে উঠেছে সবার হৃদয়ে। এদিন ভালোবাসার রঙে রঙিন সবাই। প্রিয়জনকে নিয়ে মনের মতো করে দিনটি কাটাচ্ছেন তারা।

এদিকে ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীও দিনটি উদযাপন করছেন নিজের মতো করে। সামাজিক মাধ্যমে দিয়েছেন সেই আভাস। সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করছেন অভিনেত্রী।

নিজের ফেসবুকে সন্তানের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। ক্যাপশনে তিনি লিখেছেন, আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী।

তিনি আরও লেখেন, প্রতিটি দিনই ভালোবাসার তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষভাবে কাটালে ক্ষতি কী! সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা।

বুবলীর হাতে একগুচ্ছ কাজ। সম্প্রতি শেষ করেছেন কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। এছাড়া বছরের শুরুতেই দিয়েছেন ‘পুলসিরাত’ নামের নতুন এক সিনেমার খবর। এ ছাড়া ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ এ বছরে মুক্তির অপেক্ষায় আছে তার বেশকিছু সিনেমা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ