‘তাণ্ডব’-এ ধ্বংস ও আতঙ্কের আভাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘তাণ্ডব’-এ ধ্বংস ও আতঙ্কের আভাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ

‘তাণ্ডব’-এ ধ্বংস ও আতঙ্কের আভাস
 

এবারের কোরবানির ঈদে ‘তাণ্ডব’ চালাতে আসছেন মেগাস্টার শাকিব খান। নির্মাতা রায়হান রাফী আবারো তাকে হাজির করেছেন সম্পূর্ণ ভিন্ন লুকে। এবার ঈদের আগে এলো ‘তাণ্ডব’- এর টাইটেল ট্র্যাক। ২৮শে মে সন্ধ্যায় গানটি প্রকাশ করে আলফা আইয়ের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, মেগাস্টার শাকিবের ক্যারিয়ারে ২৬ বছর পূর্তিতে এলো ‘তাণ্ডব’- এর টাইটেল সং। ধ্বংস, বিপর্যয় আর আতঙ্ক মিলে তাণ্ডব। ধ্বংসের লাল সংকেত জ্বলে উঠেছে। তাণ্ডবের প্রতিটা বিট রক্তে আগুন ধরাবে। টাইটেল ট্র্যাকের শুরুর কথাগুলো হলো- প্রতিহিংসা ও রাজকতা মুছে যায় না, তাণ্ডব হয়ে যাবে টিকে থাকা হায়েনা, প্রতিবারই যম হয়ে আসে প্রলয়ের ভয়, যেন ভীতিহারা, ধ্বংস ছাড়া কিছু দেখায় না। ১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওতে শাকিবের ঝড় দেখা গেছে। এক কথায় তাণ্ডব চালিয়েছেন শাকিব। ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই শাকিবিয়ানদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। তারা তাদের পছন্দের নায়কের প্রশংসায় পঞ্চমুখ। একজন সেখানে বলেছেন, শাকিবের তাণ্ডব সিনেমাটা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে। আরেকজন লিখেছেন, জীবনে কোনো বাংলা সিনেমার গান এতবার শুনলাম। উল্লেখ্য, তানভির আহমেদ গানটির মিউজিক কম্পোজ করেছেন। কণ্ঠ ও সুর করেছেন সিফাত আব্দুল্লাহ আবির।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ