তাদের কাছে নিজেদের আর ছোট না করি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তাদের কাছে নিজেদের আর ছোট না করি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৬, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৬, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ

 

এই ঈদে যার যার সিনেমা মুক্তি পেয়েছে, তারা সবাই সর্বোচ্চ দিয়ে নিজের সিনেমার প্রচারণা চালিয়ে যান। কিন্তু কেউ কারো সিনেমা নিয়ে কিংবা কেউ কাউকে কটূক্তি করবেন না প্লিজ। দর্শকের কাছে আমাদের সম্মান এমনিতে তলানিতে, তাদের কাছে আমাদের নিজেদের আর ছোট না করি। 

ঈদের সব সিনেমা ব্যবসা সফল হোক এই কামনা করছি। আর একটা কথা ঈদের সিনেমাগুলোকে আরও কয়েক সপ্তাহ ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশি চলচ্চিত্র শিল্পী ও কলা-কুশলীদের বাঁচার সুযোগ তৈরি হোক। তার আগে পর্যন্ত হিন্দি সিনেমা মুক্তি বন্ধ রাখা হোক। মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়, হিন্দি সিনেমা আমদানিকারক, হল মালিকদের এ বিষয়ে অনুরোধ রইল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ