তারণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল, ভরে গেছে রমনা পার্কও
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ২২, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ২২, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ঢাকা বিভাগীয় তারুণ্যের বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে। শাহবাগ, মৎসভবন, শিল্পকলা একাডেমি, দুদকের আশপাশের এলাকা অলিগলি এবং মূল রাস্তা ভরে গেছে। রমনা পার্ক এলাকাতেও আরেকটি সমাবেশের মতো তৈরী হয়েছে। নেতাকর্মীরা সেখানে বসে মাইকে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনছেন। প্রহর গুনছেন নতুন কর্মসূচির।
শনিবার (২২ জুলাই) দুপুর দুইটায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে তারুণ্যের সমাবেশ শুরু হয়। তবে নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। সমাবেশে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশ শুরুর আগে নেতাকর্মীরা সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন প্লাকার্ড ব্যানার, ফেষ্টুনসহ খন্ড-খন্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থলে যোগ দেন।
জনতার আওয়াজ/আ আ