তারুণ্যের সমাবেশ: সোমবার ঢাকায় মিছিল করবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারুণ্যের সমাবেশ: সোমবার ঢাকায় মিছিল করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১১, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১১, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
দেশের ছয় বিভাগীয় শহরে ‘তারুণ্যের সমাবেশের’ ডাক দিয়েছে বিএনপির তিন সহযোগী সংগঠন। আগামী ১৪ জুন চট্টগ্রাম থেকে এ তারুণ্যের সমাবেশ শুরু হবে।

এই তারুণ্যের সমাবেশের প্রচার-প্রচারণার অংশ হিসেবে সোমবার রাজধানীতে বর্ণাঢ্য মিছিল করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। এ লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিটি শনিবার ডিএমপির কমিশনার বরাবর পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, সোমবার দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্ৰীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার মোড় পর্যন্ত মিছিল করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।

মিছিল কর্মসূচিতে মাইক ব্যবহারের অনুমতিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা দেওয়ার জন্য ডিএমপি কমিশনারের প্রতি অনুরোধ জানানো হয় চিঠিতে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ