তারুণ্যের সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারুণ্যের সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১০, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১০, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

নগরের পলো গ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণদের উদ্বুদ্ধ করতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

শনিবার (১০ মে) বেলা ১১টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মাহাবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমানসহ আরও অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ